• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে।

জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিম সমন্বয় হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ড. মুহম্মদ ইউনুষের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এনবিআরের করা দাবির বৈধতা নিয়ে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ সেই জারি করা রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটিই বহাল থাকল।

খাজা তানভীর বলেন, আমরা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা করছি। মক্কেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আগামী ৩ বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে বলে তথ্য দেন তিনি। কবে নাগাদ ওই অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান।

এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ