• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুন

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুন
ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুন

আনলিমিটেড নিউজঃ রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে দাঁড়ানো ১৪টি ভলভো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৯টায় ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিকপাড়ায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে আগুনের খবর আসে। খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যোগ দেয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, বাসগুলো লন্ডন এক্সপ্রেস পরিবহনের ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ