• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু

জামিনে বের হলেন সুইডেন আসলাম

Un24admin
আপডেটঃ : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
জামিনে বের হলেন সুইডেন আসলাম
জামিনে বের হলেন সুইডেন আসলাম

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ২০ বছর পর মুক্ত হলেন তিনি।

মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ওরফে শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জের ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।

কারা সূত্র জানায়, সুইডেন আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই-বাছাই করে রাত ৯টায় সুইডেন আসলামকে মুক্তি দেওয়া হয়।

২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আসামি সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ