• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না: এ্যানী চৌধুরী

Un24admin
আপডেটঃ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজনীতি ডেস্ক রিপোর্টঃ জনগণের স্বার্থের বাহিরে কিছু করা যাবেনা, মন্ত্রণালয়ের সবাই সতর্ক অবস্হানে আছে। দেশে একসময় দূর্নীতির আমল ছিলো, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এগুলোর কোনো সূযোগ এখন কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে যে খাল খননের প্রকল্প শুরু হয়েছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমান আবার শুরু করবেন। ১৬ই মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় তিনি নিজে উপস্থিত হয়ে দেশব্যাপী খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে যেসব খাল দখল হয়ে গেছে বা দীর্ঘদিন যে খালগুলোতে কোন ধরনের উন্নয়ন কাজ হয়নি সেসব খাল নিয়ে শীঘ্রই কাজ শুরু করবো। এসময় লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দেন পানি সম্পদ মন্ত্রী।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দীন নিজান। সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম,  সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ।

এছাড়াও জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক গোলাম মহিউদ্দিন খান, সড়ক বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আহাম্মদ ফয়েজ,  অর্পন বাংলাদেশের চেয়ারপার্সন বীথিকা বিনতে হোসাইন, লাখো কন্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙালী, নিউ মার্কেট বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিপু, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনূুর সাগর,তেজগাঁও কলেজের শিক্ষক রোমান হোসাইন সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ