• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় করা একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল ইসলাম ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানানোর পর তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ