প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ২০/০৭/২০২৬ ইং তারিখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।
এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি ও আস্থার বহিঃপ্রকাশ ঘটে। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি — আস্থার প্রতীক, নিরাপদ ভবিষ্যতের বিশ্বস্ত সঙ্গী।