• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কোস্টারিকাকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
কোস্টারিকাকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা
কোস্টারিকাকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা

আনলিমিটেড ডেস্ক নিউজঃ কোস্টারিকার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে ৩ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না তারকা লিওনেল মেসি।

বাংলাদেশ সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার ফিল্ড দ্য মেমোরিয়াল কলোসিয়ামে ফিফা প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল জিতেছে ৩-১ গোলে।

খেলার প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে আক্রমণে ছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু খেলার বিপরীত ধারায় গিয়ে ম্যাচের ৩৪ মিনিটে ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো তারা। চার মিনিটের ব্যবধানে আনহেল ডি মারিয়া আর আলেক্সিস ম্যাক আলিস্টারের দুই গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দিকে গোল পায় বদলি নামা লাউতারো মার্টিনেজ।

ম্যাচের ৫২ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ গোলে দলকে সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর হেডে গোল করেন অ্যালিস্টার। এই গোলের পর প্রভাব বিস্তার আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায় ৭৭ মিনিটে লাউতারোর গোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ