• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

কমলো সোনার দাম

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
কমলো সোনার দাম
কমলো সোনার দাম

আনলিমিটেড নিউজঃ এদিকে বিশ্ববাজারে সোনার দামে এমন উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দামে কোনো প্রভাব পড়েনি।

তবে চলতি মাসের শুরুর দিকে বিশ্ব বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ে সোনা। বর্তমানে রেকর্ড দামেই বিক্রি হচ্ছে সোনা।

বিশ্ববাজারে গত সপ্তাহে সোনার দাম কমলেও তার আগের সপ্তাহে লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ে। এতে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ১৯৩ ডলার পর্যন্ত উঠে যায়। অবশ্য সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৭৮ দশমকি ৬৪ ডলারে থিতু হয়। এর মাধ্যমে এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৯৫ দশমিক ২১ ডলার বা ৪ দশমিক ৫৭ শতাংশ।

সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩০০ ডলার হয়ে যেতে পারে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। তবে গত সপ্তাহের লেনদেন শুরু হতেই সোনার দাম নিচের দিকে নামতে থাকে। মাঝে কিছুাটা উপরের দিকে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দরপতন হয়।

এতে গত সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৫৫ দশমিক ৭৩ ডলারে থিতু হয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২২ দশমিক ৯১ ডলার বা ১ শতংশ। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে ৫ দশমিক ২৯ ডলার বা দশমিক ২৪ শতাংশ।

এদিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার মধ্যে গত ৬ মার্চ বৈঠক করে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং, যা ৭ মার্চ থেকে কার্যকর হয়।

গত ৭ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে আর হয়নি। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ