• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

ঐশ্বরিয়াকে নিয়ে বিবেক-সালমানের দ্বন্দ্ব যা বললেন সেলিম খান

Un24admin
আপডেটঃ : বুধবার, ২২ মে, ২০২৪
ঐশ্বরিয়াকে নিয়ে বিবেক-সালমানের দ্বন্দ্ব যা বললেন সেলিম খান
ঐশ্বরিয়াকে নিয়ে বিবেক-সালমানের দ্বন্দ্ব যা বললেন সেলিম খান

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ‘হম দিল দে চুকে সনম’ ছবির মাধ্যমে প্রথম জুটি বেঁধেছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রায়। এখান থেকে প্রথম প্রেম শুরু এই জুটির। সেই প্রেমের পরিণতি প্রায় সবারই জানা। ২০০২ সালে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যায়।

শোনা যায়, সালমানকে ছেড়ে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান এ অভিনেত্রী।

এ বার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সালমানের বাবা সেলিম খান।

ঐশ্বরিয়াকে নিয়ে বিবেকের সঙ্গে সম্মেলনে কথা কাটাকাটিও হয় সালমানের। সে সময় বিবেক জানিয়েছিলেন, সালমান নাকি তাকে হুমকি দিয়েছিলেন।

যদিও, বিবেকের সঙ্গেও ঐশ্বরিয়ার সম্পর্ক স্থায়ী হয়নি। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে চার হাত এক হয় এ নায়িকার।

সালমান ও বিবেকের কলহ নিয়ে এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, আবেগ যেখানে আছে, সেখানে যু্ক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। অনেক বছর পরে ওরা বুঝতে পারবে যে বোকার মতো একটা বিষয় নিয়ে ওরা ঝগড়া করেছে। যাকে নিয়ে সমস্যা, তাকে অন্য কেউ নিয়ে চলে গেল। আর এরা যেখানে ছিল, সেখানেই থেকে গেল।

সালমানের সঙ্গে কলহে জড়ানোর পর অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বলে জানিয়েছিলেন বিবেক ওবেরয়। এই ঘটনার পরে সেইভাবে ছবিতে কাজও পাননি।

বিবেক বলেছিলেন, অনেক অবাঞ্ছনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছিল তখন।

এই ঘটনার পরে সালমান ও ঐশ্বরিয়া আর একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি। এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়। ২০২৩ সালে নীতা আম্বানী ও মুকেশ আম্বানীর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনই। তবে সেখানেও কোনো বাক্য বিনিময় হয়নি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ