• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

ইরানের সরকার এখন নড়বড়ে, তথ্য মার্কিন গোয়েন্দাদের

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইরানের বর্তমান ইসলামিক সরকার নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য নির্দেশ করছে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরানের সরকারের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ এ মুহূর্তে সবচেয়ে দুর্বল।

ট্রাম্পকে এমন সময় তার গোয়েন্দা এসব তথ্য জানাল যখন তিনি ইরানে সরাসরি হামলার পরিকল্পনা করছেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটিতে হামলা হুমকি দিয়ে আসছেন তিনি। মাঝে এ পরিকল্পনা থেকে সরে এলেও ফের সেই অবস্থানে ফিরে গেছেন ট্রাম্প।

গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনীতি ‘ঐতিহাসিকভাবে খারাপ’। এতে করে তাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে, সরকারের অবস্থান নড়েবড়ে হয়ে পড়েছে।

ট্রাম্পের হুমকির মধ্যেই মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এটির সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও আছে। যেগুলোতে তোমোহকসহ অন্যান্য আধুনিক মিসাইল যুক্ত আছে। সূত্র: নিউইয়র্ক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ