• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

ইতালি নয় বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
ইতালি নয় বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার
ইতালি নয় বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার

আনলিমিটেড নিউজঃ সৈয়দ মোবারক হোসেন। বয়স ৪২ বছর। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরে। তিনি দীর্ঘদিন ইতালিতে ব্যবসা করতেন। মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন তিনি।

ইতালিতে স্থায়ীভাবে (গ্রিন কার্ড) থাকার সুযোগ পেয়েছেন তিনি। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের। বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ মারা গেছেন মোবারক (পরিবারের ৫ সদস্যের মৃত্যু)।

মোবারক হোসেন কাউসারের চাচাতো দুলাভাই সৈয়দ গাউসুল আজম বলেন, এই ঘটনাটি একেবারে মর্মান্তিক। পরিবারটি শেষ হয়ে গেলো। কাউসারের তার পরিবারসহ আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক ছিল। আমি খবর পেয়ে হাসপাতালে চলে যাচ্ছি। এরকম দুর্ঘটনা যেন আর কারো পরিবারের না হয়, সেই দোয়া করি।

মোবারকের চাচাতো ভাই ফয়সাল জানান, পরিবারের সবাইকে নিয়ে ডিনার করতে গিয়েছিলেন মোবারক। সঙ্গে ছিল স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহ। আগুনে পুড়ে সবাই মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ