• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

আ.লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে সমঝোতা হচ্ছে : শিরীন আখতার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সে বিষয়ে আমরা বলেছি। ইতোমধ্যে আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে ফেনী-১ আসনে জাসদ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আলোচনা ও সমঝোতা হচ্ছে। মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হলে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিরীন আখতার বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। কারণ বিএনপি-জামায়াত দেশে যেভাবে হরতাল-অবরোধ দিচ্ছে, তাতে জনজীবনে তারা কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে কোথাও কোথাও তারা অগ্নিসন্ত্রাস, নাশকতা করছে। এসব অপকর্মের মোকাবিলা করেই আমরা নির্বাচনের দিকে যাব।

তিনি আরও বলেন, বিদেশি ও বহিরাগতদের থাবায় কোনো কিছু যায় আসে না। সংবিধান অনুসারে দেশে নির্বাচন হচ্ছে।

এ সময় জাসদের ফেনী জেলা সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ