• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

আরো ৯ মামলায় গ্রেফতার মির্জা আব্বাস

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর পৃথক নয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি তার আইনজীবী মহি উদ্দিন চৌধুরী মির্জা আব্বাসের গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ