• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আরও ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের তিন দেশ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান।

শনিবার(১৪ মার্চ) ইরানের নৌবাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পরপর কয়েক দফা হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

তাংসিরি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল-ধাফরা ঘাঁটি, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে।

তার দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ