• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস-রূপান্তরিত জাতীয় ছাত্রশক্তি) আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই হামলা হয়।

ঘটনার দশ মিনিট পর রাত ৮টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন আবু বাকের মজুমদার নিজে।

ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ