• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

আবার হারল মেসিবিহীন মায়ামি

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) মন্টেরির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। মেসিবিহীন অবস্থায় খেলতে নেমে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে দলটি। এতে সেমিতে ওঠার পথে বড় ধাক্কা খেল মায়ামি।

ইনজুরির কারণে মায়ামির জার্সিতে শেষ কয়েকটি ম্যাচ মাঠে নামতে পারেননি মেসি। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে ছাড়া জয়ের দেখা পায়নি তার দলও। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি।

ম্যাচে প্রথম গোলের দেখা পায় মায়ামি। সুয়ারেজ, বুস্কেটস, ডেভিড রুইজরা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। টমাস অ্যাভিলেস গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রবার্ট টেইলর।

দ্বিতীয়ার্ধে মায়ামির কঠিন পরীক্ষা নেয় মন্টেরি। ম্যাচের ৬৫ মিনিটে রুইজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে মন্টেরি। ক্লাবটির পক্ষে গোল করেন মেজার। ম্যাচ যখন ড্র হওয়ার পথে ঠিক তখনই জয়সূচক গোলের দেখা পায় মন্টেরি।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে জর্জ রদ্রিগেজ মন্টেরিকে লিড এনে দেন। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি মায়ামি। ফলে প্রথম লেগে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা। আগামী ১১ এপ্রিল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ