• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

আবারও সাফের সভাপতি সালাউদ্দিন, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-ভুটান

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ আগস্ট, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হয়েছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। এতে টানা ১৭ বছর সাফের শীর্ষ পদটি ধরে রাখলেন তিনি।

মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের সাধারণ নির্বাচন। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। তার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার ফুটবলে বেড়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট সংখ্যা। শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, এখন নিয়মিত আয়োজন করা হচ্ছে নারী ফুটবল, অনূর্ধ্ব ১৫ ও ১৮ বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট।

চলতি বছর সাফের অধীনে পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, আজ শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

সাফের সদস্য দেশ হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ