• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ফাইনালে ওঠার দিনে ভলিবলের র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগোল বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের ইসলামাবাদে চলমান সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) পুরুষ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৭৩ ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোয় শিরোপার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ফাইনালে ওঠার পথে বাংলাদেশ পাঁচটি ম্যাচ জিতেছে। এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়েছে এফআইভিবির র‍্যাঙ্কিংয়েও। প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮তম। আজ প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তারা উঠে এসেছে ৭৫ নম্বরে।

নিয়মিত র‍্যাঙ্কিংভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে না পারায় দীর্ঘদিন ধরেই পিছিয়ে ছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জনের সুযোগ পেয়েছিল দলটি। কাভা চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক জয়ের সুবাদে এবার বড় ধরনের অগ্রগতি হলো বাংলাদেশের।

লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। অন্য ম্যাচগুলোতে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারায় হরষিত বিশ্বাসের দল। সেমিফাইনালেও উজবেকিস্তানকে হারিয়ে অপরাজেয় ছন্দে ফাইনালে পৌঁছে যায় তারা।

কাভা চ্যাম্পিয়নশিপে এর আগে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের ফাইনালে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয় পেলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ