• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

আজও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঈদের ছুটি শুরু হওয়ার পর নানা কারণে ঢাকা ছাড়তে পারেনি অনেকে। তাই ঈদের দিনও নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীর হাজারো মানুষ। আবার অনেকেই ঈদযাত্রার ভোগান্তি এড়াতে আজকের দিনটিকে বেছে নিয়েছেন।

বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘরমুখো মানুষের ঢল নেমেছে টার্মিনালে। ঈদের নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন অনেকে। পরিবহন শ্রমিকরাও ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কাউন্টারই খোলা।

বেসরকারি চাকরিজীবী রেজাউল করিম বলেন, এবার ছুটি পেতে দেরি হয়েছে। তাই আজ বাড়ি যাচ্ছি। তিন থেকে চারদিন ছুটি কাটিয়ে আবার ঢাকা ফিরবো।

হোসাইন মোহাম্মদ নামে এক যাত্রী বলেন, এবার বেতন পেতে দেরি হয়েছে। খালি হাতে তো আর বাড়ি যাওয়া যায় না, তাই এখন যাচ্ছি।

যাত্রী শামীমা মেহজাবিন বলেন, ঈদে রাস্তাঘাটে গাড়ির প্রচুর চাপ থাকে। সেই ভোগান্তি এড়াতেই আজ বাড়ি ফিরছি। রাস্তাঘাট যেহেতু ফাঁকা, আশা করছি দ্রুতই পৌঁছাতে পারবো।

সৌখিন পরিবহনের কর্মী রিয়াজ বলেন, সকাল থেকেই যাত্রী আসছে। এরই মধ্যে ২টি বাস ছেড়ে গেছে। আশা করছি, আরো যাত্রী আসবে।

তবে ঈদের দিনেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নেত্রকোণা যাওয়ার জন্য এই রুটে নির্ধারিত বাস ভাড়া ৪০০ টাকা হলেও আজ নেয়া হচ্ছে ৮০০ টাকা।

এ প্রসঙ্গে আরাফ পরিবহনের টিকিট বিক্রেতা মো. জসিম বলেন, যে কয়টা বাস যাবে, সবগুলোই খালি ফিরবে। তাই একটু বেশি ভাড়া নেয়া হচ্ছে। ঈদের ছুটি শেষ হলে আবার আগের মতোই ভাড়া নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ