• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ সাতক্ষীরার পাটকেলঘাটায় জেনিথ ইসলামী লাইফের গ্রাহক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। আজ রোববার স্থানীয় সময় ভোরবেলায় হয়েছে এ ভূমিকম্প।

কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জেলা ইবারাকিতে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার। জাপানের এই অঞ্চলটি বিশেষভাবে ভূমিকম্পপ্রবণ।

এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও নিশ্চিত করেছে আবহওয়া দপ্তর।

এদিকে ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা এবং ইবারাকি— জাপানের এই চার জেলায় আহত হয়েছেন মোট ২৩ জন। সাইতামা ও কানাগাওয়ায় আহত হয়েছেন ৯ জন করে, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন।

আহতদের অধিকাংশই বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা বা আসবাবপত্রে আঘাতে আহত হয়েছেন। কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন।

এই চার জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর বেলায় অধিকাংশ লোকজন ঘুমিয়ে ছিলেন। এ সময় ভূমিকম্প হওয়ায় ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকে।

ভূমিকম্পের কারণে রাজধানী টোকিও থেকে অন্যান্য অঞ্চলে বিস্তৃত রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজধানীর অনেক এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব ক্ষয়ক্ষতি মেরমতের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ইতোমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলের ওপর অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়, তার ১৭ শতাংশ ঘটে জাপানে।সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ