• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

সীতাকুণ্ডে টমেটো ক্ষেতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার
মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালি এলাকায় একটি টমেটো ক্ষেত থেকে সজিব চৌধুরী আকাশ (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোপ্তাখালি এলাকার একটি টমেটো ক্ষেতে কৃষকরা কাজ করতে গেলে সেখানে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত সজিব চৌধুরী আকাশের বাড়ি মিরসরাই উপজেলার আবুতোরাব এলাকায়। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাঠিয়ালপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং গোপ্তাখালি এলাকায় একটি সিএনজি গ্যারেজে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না— তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ