• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু

সবুজবাগে কোরবানির পশু কিনতে গিয়ে নিখোঁজ, অবশেষে মিলল দেহের খণ্ডিত অংশ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর সবুজবাগে কোরবানির পশু কিনতে গিয়ে নিখোঁজ জাকির হোসেনের (৫২) পাঁচ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের সাত দিন পর বৃহস্পতিবার (১২ জুন) সকালে বাইগদিয়া এলাকার একটি বালুর স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সবুজবাগ থানার মানিকদিয়া চেয়ারম্যান সড়কের পাশে বালু ব্যবসায়ীদের ব্যবহৃত বুস্টার এলাকার নিচে মরদেহটি চাপা দেওয়া ছিল।

নিহতের পরিবার জানায়, গত ৪ জুন রাতে কোরবানির পশু কেনার উদ্দেশ্যে ৪ লাখ টাকা নিয়ে বাসা থেকে বের হন জাকির হোসেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

জাকির হোসেনের মেয়ে জেমি আক্তার জানান, ঘটনার দিন তাদের প্রতিবেশী রংমিস্ত্রি আজাহার (৪০) ফোন করে তার বাবাকে বাসা থেকে ডেকে নেয়। সেদিনই তিনি নিখোঁজ হন।

পরিবারের পক্ষ থেকে পরদিন সবুজবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর সিআইডি ও থানার যৌথ অভিযানে আজাহারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিহতের স্ত্রী রেখা বেগম বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেখান থেকেই তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘জাকির হোসেন নিখোঁজ হওয়ার পর অপহরণ মামলা নেয় পুলিশ। আজাহারকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাইগদিয়া এলাকার বালুর স্তূপ থেকে জাকির হোসেনের টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার আজাহারকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ