• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

সংসদের প্যানেল স্পিকার মনোনীত হলেন মির্জা আব্বাসসহ ৫ জ্যেষ্ঠ নেতা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী বা প্যানেল স্পিকার মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই নামগুলো ঘোষণা করেন।

সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই প্যানেল সদস্যরা নামের ক্রমানুসারে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন। মনোনীত সদস্যরা হলেন— ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনের ড. আব্দুল মঈন খান, কুমিল্লা-৬ আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের এ টি এম আজহারুল ইসলাম।

উল্লেখ্য, সংসদীয় রীতি অনুযায়ী প্রতিটি অধিবেশনের শুরুতেই অধিবেশন সচল রাখতে এই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। আজ নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণের পরপরই এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ