• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, শিশু ও নারীসহ গুলিবিদ্ধ-১৫

Un24admin
আপডেটঃ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছে।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যার পর স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার ও তার বাহিনীর লোকজন মিজানুরকে একলা পেয়ে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। এ সংবাদ শোনার পর মিজানুরের পরিবার লোকজনসহ তার পক্ষের লোকজন মান্নানদের বাড়ির সামনের জড়ো হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও ধাওয়া পাল্টা চলে। রাত সাড়ে ৯ টার দিকে দিকে, মান্নান খা, হারুন খা, আমিন খা-সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র বাহিনী মিজানুর পক্ষের লোকদের উপর হামলা চালায়। এ সময় মান্নান খান ও হারুন খানের শর্ট গানের গুলিতে নারী শিশু ১৫ জন আহত হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হারুন খান ও মান্নান খান তার বাহিনী নিয়ে শটকে পড়ে। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ ও র‍্যাব ১০ এর বিশেষ টিম ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মিজান রহমান, মিনু বেগম ও আলামিন কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। গুলিবিদ্ধ অন্য আহতরা হলেন, সাফি বেগম,জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিম, দোলন, আলাল, খোরশেদ খা, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ। এদিকে এ ঘটনা পর রাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই রাতেই হারুনখান, মান্নানখানসহ মোজাম্মেল নামক একজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, একটি শটগান ও বিশ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, হামলা ও গুলি বর্ষণের ঘটনায় মামলা হয়েছে, আসামী তিনজনকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ