• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

শোকজের জন্য সময় চাইবেন ফজলুর রহমান

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য করা শোকজের জবাব দিতে দলের কাছে আরও ৭ দিন সময় চাইবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আজ শোকজের জবাব দেবেন না বলেও জানিয়েছেন তিনি। ফজলুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সোমবার সকালে তিনি বলেন, ‘আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেব।’

সম্প্রতি একটি টকশোতে ফজলুর জানান, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ‘ষড়যন্ত্র’ করে আসছে জামায়াত। সে প্রসঙ্গে ৫ আগস্ট নিয়ে তিনি বলেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, যাকে সারজিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব, সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।’

এরপর থেকেই তিনি তোপের মুখে পড়ে গেছেন। বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিসও পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ