• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

শুক্রবারও চলবে মেট্রোরেল

Un24admin
আপডেটঃ : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। শুরু থেকেই ছুটির দিনেও মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তবে কোন তারিখ থেকে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি।

জানা গেছে, সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল শুরু থেকেই। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে দুপুর তিনটার পর থেকে ট্রেন চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারেও মেট্রোরেল চালু করতে কাজ চলছে। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।’

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ