• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

শিশির মনিরের গাড়িতে হামলা, আহত ২

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জের দিরাইয়ে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে (ক্যারাভ্যান) হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া (২৩) ও সেলিম মিয়া (৩৮) নামে দুজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির দাড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি প্রচার গাড়ি (সুপার কারাভ্যান) প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। এসময় ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানানরকম উত্তেজনাকর শ্লোগান দেয়। একপর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেওয়া হয়। কিন্তু মিছিল কারীরা ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে।

পরে প্রচারকাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদির পুর সংলগ্ন এলাকায় আসলে পিছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ১০/১২ জনের একটি গ্রুপ এসে গাড়ীটিতে হামলা ও ভাংচুর চালায়। এসময় প্রচার গাড়ির দায়িত্বে থাকা গাড়ি চালক তামিম মিয়া ও তার সহযোগী সেলিম মিয়া আহত হন।

দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলার ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রচারের জন্য সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির গত সোমবার সুপার কারাভ্যান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। ঐ দিন থেকে ক্যারাভানের মাধ্যমে দিরাই-শাল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনে বৈচিত্র্য আনার জন্য দিরাই-শাল্লার ভোটাররা এটাকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ