• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

লেবাননের নতুন প্রেসিডেন্ট সেনাপ্রধান জোসেফ আউন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
লেবাননের নতুন প্রেসিডেন্ট সেনাপ্রধান জোসেফ আউন
লেবাননের নতুন প্রেসিডেন্ট সেনাপ্রধান জোসেফ আউন

আনলিমিটেড নিউজ ডেস্কঃ লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংসদে ভোটের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হতে পার্লামেন্টে ভোটাভুটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা তথা ৬৫ ভোটের দরকার ছিল জোসেফের। তিনি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলে পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে প্রথম দফার ভোটে প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ। প্রথম দফা ভোটে ৭১ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পান জোসেফ; কিন্তু প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে ১৫ ভোট কম পান তিনি। এরপর দ্বিতীয় দফায় গড়ায় ভোট।

উল্লেখ্য যে, ভূমধ্যসাগর উপকূলীয় দেশটিতে প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হয়। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ