• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উখিয়া কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মোহাম্মদ রফিক (৩৩) ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে। তার এফসিএন-১২১৮১৬।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

তিনি জানান, ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ই এর মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ এবং আরএসও’র সদস্যদের মধ্যে গোলাগুলিতে ক্যাম্প-৮ ওয়েস্ট বি-২১ ব্লকে বাসিন্দা মোহাম্মদ রফিক নামের একজন সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে।

ওসি আরিফ হোসাইন বলেন, গুলিবিদ্ধ যুবককে আশেপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯ এর একটি এনজিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ