• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রোববার শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে আবার শুরু হচ্ছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা আসার পর আদালত এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক মুখপাত্র জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরবর্তীতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। ফলে তেল আবিবসহ বিভিন্ন শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মস্থল আবার খুলে দেওয়া হয়।

ইসরায়েলি আদালতের বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে বিচার কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৯ সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২০২০ সালে বিচার শুরু হয়। দোষী প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে।

এটি ইসরায়েলের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে ফৌজদারি বিচারের মুখোমুখি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে অবস্থান নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ