• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

রংপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়ার তিস্তা রেলসেতুর কাছে লাইনচ্যুতের এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রংপুর রেলস্টেশন সুপার শংকর গাঙ্গুলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকাল ট্রেনটি সকাল ৭টার দিকে কাউনিয়া তিস্তা এলাকায় পৌঁছলে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসার পর লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ