• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা নতুন দফায় ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাবাহার এলাকায় হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এসব এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় প্রতিবেশী বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেটিকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অচল করে দেওয়া হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র জানিয়েছে, রোমে অনুষ্ঠিত আলোচনার পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সীমিত প্রত্যাহারের কাঠামো ও নির্দেশিকা নিয়ে লেবানন ও ইসরায়েল একটি সমঝোতায় পৌঁছেছে। সূত্র: আল জাজিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ