• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ২

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুরের দিকে ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন।

অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস বলেন, কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কোউর ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন।

রবার্ট নরিস আরও বলেন, যদি এই ব্যক্তিদের (হামলাকারী) দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে হয়ত একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে।

কর্মকর্তারা জানান, একাধিক দিক থেকে গুলি আসছিল।

এলোপাতাড়ি গুলির ঘটনার পর রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন।

আইডাহো অঙ্গরাজ্যের গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেন, ফায়ার সার্ভিসের একাধিক বীর কর্মী সন্দেহভাজন বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন।

তবে এ ঘটনায় কতজন হামলাকারী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয়ও প্রকাশ করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন অন্তত একজন বন্দুকধারীকে খুঁজছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ফায়ার সার্ভিসের দুই কর্মী নিহত হয়েছেন। আহত আরেকজনের অস্ত্রোপচার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ