• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

মির্জা আজমকে ধরতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম রয়েছেন সন্দেহে রাজধানীর ধানমন্ডিতে একটি বাড়িতে অভিযান করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

   

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসা প্রথমে ঘিরে রাখেন র‌্যাব। পরে রাত সোয়া ১১টার দিকে র‌্যাব, পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), এনএসআই অভিযানে অংশ নিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িতে আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী-এমপি থাকতেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা পালিয়েছেন। আজ খবর ছিল মির্জা আজম ওই বাড়িতে থাকতে পারেন, এমন খবরেই অভিযান শুরু হয়েছে।

রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মূলত র‌্যাবের তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন। তথ্য রয়েছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন। এখনও অভিযান চলমান। অভিযান শেষ না হলে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত ভালো কোন খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, বাড়িটিতে বৈদেশিক মুদ্রা রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নৌকা প্রতিকে বেশ কয়েকবার জামালপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ