• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

মালয়েশিয়া পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দালালের আস্তানায় অভিযান পরিচালনা করে  নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন দালালকে আটক করা হয়।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে ওই ১৮ মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের উদ্ধার করে এবং একজন দালালকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ১১ নারী, পাঁচ শিশু ও দুইজন পুরুষ রয়েছে। আটক দালাল হলেন- টেকনাফ হাজম পাড়ার বাসিন্দা মেহবুব প্রকাশ নেজাম উদ্দিন। তিনি কচ্ছপিয়া এলাকার কেফায়েত উল্লাহ সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় পাহাড়ের একটি ঝুঁপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে জড়ো করে রাখা হয়েছে। এমন সংবাদের  ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল ওই এলাকার গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে শিশুসহ ১৮ নারী-পুরুষকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় পাচারে জড়িত থাকায় ওই দালালকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তর করাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ