• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

ভুয়া আইডি থেকে টাকা দাবি, সতর্ক থাকতে বললেন প্রভা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সিনেমা ও নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি তার নামে ভুয়া আইডি নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, অর্থ চাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় যুক্ত হন প্রভা। এ সময় তিনি জানান, তার নামের ফেইক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে যেন কেউ বিশ্বাস না করেন।

প্রভা বলেন, ‘আমার নাম ও ছবি দিয়ে অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ফেইক অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

ভক্তদের সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

এর আগে একটি ভিডিওতে প্রভা বলেন, ‘একজন মহিলা আমাকে ফোন করে বললেন, মোহন নামে আপনার কোনো কাজিন আছে? আমি বললাম না। এরপর তিনি আরও কয়েকজনের নাম বললেন। ওইসব নামে আমার কোনো আত্মীয় নেই।

কোনো কথা না বলে তিনি বললেন, ‘তাদের বলে দেবেন আমার টাকাটা যেন তারা দিয়ে দেয়। এই কথা শুনে আমি আশ্চার্য হয়েছি। মনে হয়েছে এটা প্রতারণা। ফেসবুকে আমার নাম করে মানুষের কাছে টাকাও চাওয়া হচ্ছে। প্রথমত, আমি কারো থেকে টাকা ধার চাইব। সবাইকে সাবধান করলাম- আমার নামে ফেক পেজগুলো আনফলো করেন।”

প্রসঙ্গত, আগামীতে দুটি চলচ্চিত্রে দেখা যাবে প্রভাকে। বর্তমানে তা নিয়েই ভীষণ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি তিনি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’র শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ সিনেমার কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ