• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বীরগঞ্জে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ক্ষিতীশ সরকার শুধু বীরগঞ্জেই নন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও সাংস্কৃতিক অঙ্গনে কবিয়াল হিসেবে পরিচিত। তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কবিয়ালদের একজন হিসেবে পরিচিতি লাভ করেছেন। লোকসংগীত ও কবিগানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি মানুষের কাছে পরিচিত মুখ। এমন একজন পরিচিত লোকসংগীতশিল্পীর বাড়িতে চুরির ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ক্ষিতীশ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার পর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে ঘরের দরজা ও প্রধান ফটক খোলা দেখতে পান তিনি। পরে ঘরের মালামাল পরীক্ষা করে চুরির বিষয়টি বুঝতে পারেন।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, একটি পালসার মোটরসাইকেল, তাঁর ছেলের পাসপোর্ট, সোনালী ব্যাংকের চেকবই এবং জাতীয় পরিচয়পত্র। চুরির সময় পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় থাকার বিষয়টিও তাঁদের সন্দেহের সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষিতীশ সরকার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সাধারণ সম্পাদক ক্ষিতীশ সরকারের বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদ্‌ঘাটন, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি উত্তরবঙ্গের লোকসংগীত ও কবিগানের সঙ্গে যুক্ত একজন পরিচিত শিল্পীর বাড়িতে সংঘটিত এ ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ