ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ আইডিআরএ কার্যালয়ে বীমা সার্ভেয়ার কোম্পানিগুলোর প্রধান সার্ভেয়ারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বীমা সার্ভেয়াররা দাবি মূল্যায়ন ও নিষ্পত্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় নিরপেক্ষ, দ্রুত ও মানসম্মত সার্ভে কার্যক্রম নিশ্চিত করতে হবে। তিনি বীমা খাতের টেকসই উন্নয়নে আইডিআরএ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে আরও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বীমা সার্ভেয়ার কোম্পানিগুলোর প্রতিনিধিরা খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বীমা খাতের উন্নয়নে আইডিআরএর সংস্কার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।