• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।

রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেছেন, ‘আগে যে চুক্তি হয়েছিল, সেখানে ২০০ মিলিয়ন ডলার নতুন করে যোগ করা হয়েছে।’

মূলত, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট এ অর্থ সহায়তা দেবে।

এছাড়া দেশটির সাথে বাংলাদেশের আগের সব চুক্তি চলমান থাকবে।

বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা।

অর্থ উপদেষ্টা বলেছেন, ‘আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি’র আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ