• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৫২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফরিদপুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ৫২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ৩০ জুলাই ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জোনের জোন প্রধান লতিফুর রহমান ও রাজবাড়ী জোনের জোন প্রধান মিজানুর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে।

পরে তিনি কর্মীদের প্রতি সফলতা অর্জনে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ