• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

প্রথমবার জুটি বাঁধলেন রুনা লায়লা-বাপ্পা মজুমদার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
প্রথমবার জুটি বাঁধলেন রুনা লায়লা-বাপ্পা মজুমদার
প্রথমবার জুটি বাঁধলেন রুনা লায়লা-বাপ্পা মজুমদার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অন্যদিকে শ্রোতাপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। এবার প্রথমবারের মতো একটি গানে জুটি বাঁধলেন এই দুই সংগীত তারকা। গানটির শিরোনাম ‘বলেছ’। সৈয়দ গালিব হাসানের কথায় সুর ও সংগীতায়োজনও করেছেন বাপ্পা।

মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল গানটি। কিন্তু সুর শোনার পর কিংবদন্তি এই গায়িকার অনুরোধে এতে কণ্ঠ দেন বাপ্পাও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে রুনা লায়লা বলেন, খুব সুন্দর একটি গান। কম্পোজিশন এবং গালিবের লেখা গানের কথাও এক কথায় অসাধারণ। বাপ্পার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।

অন্যদিকে গানটি নিয়ে বাপ্পা বলেন, আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। তবে প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল। কারণ কিংবদন্তি শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই। মূলত তার জন্যই গানটি করা হয়েছিল। কিন্তু তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও। গানটি ডুয়েট হোক।

তিনি আরও বলেন, এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ রুনা ম্যামের সঙ্গে গান করতে পারা আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ