• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩ সন্ত্রাসীসহ এক মেজর নিহত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ফিতনা আল-হিন্দ’ নামে ভারতপন্থী একটি গোষ্ঠীর ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পাক সেনাবাহিনীর মেজর সৈয়দ রব নেওয়াজ তারিকও (৩৪) প্রাণ হারিয়েছেন।

পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলায় এ অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা লক্ষ্য করে সেনাবাহিনী আক্রমণ চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে ‘ফিতনা আল-হিন্দ’ গোষ্ঠীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। প্রাণ হারান মেজর নেওয়াজ তারিকও।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, শহীদ মেজর সৈয়দ রব নেওয়াজ তারিক আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ জেলার বাসিন্দা ছিলেন। বুধবারের অভিযানে তিনি সম্মুখসারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসীদের একটি গুলি তার শরীরে লাগলে ঘটনাস্থলেই শহীদ হন তিনি।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের পর ওই এলাকায় এখনো সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে ক্লিয়ারেন্স অপারেশন চলছে। গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইএসপিআর বলছে, ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের বীর সেনাদের আত্মত্যাগ পাকিস্তানের এই লড়াইকে আরও দৃঢ় করেছে। সূত্র : ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ