• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

Un24admin
আপডেটঃ : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেস থেকে যাত্রার প্রাক্কালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কূটনৈতিক মিশন নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন পাকিস্তানের এই বৈঠকের দিকে। এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী শান্তি। এই সফরটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। সব ঠিক থাকলে শনিবার সকালে ইসলামাবাদে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিধিনিদল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ