• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ
পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ

আনলিমিটেড ন্যাশনাল ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

এনটিআরসিএ চেয়াম্যান মো. সাইফুল্লাহিল আজম বলেন, কিছুক্ষণের মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো শুরু হবে। পর্যায়ক্রমে সবাই এসএমএস পাবেন।

এ ছাড়া প্রার্থীরা http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19&sfnsn=wa প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ