• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।

এসব অভিযানে একজন ভিকটিমকে উদ্ধারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।১ / মনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ এ সময় মাহবুব ( ২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। সাহারিয়া শেখ (২৪) ২।জুনায়েদ হাসান (২৬) ৩। তাহমিনা আক্তার (২৪) এবং ৪। মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।

চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এই ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা হয় মামলার নং ১৩ তাং ১২/৮/২৬ ইং দন্ডবিধি ১৮৬০ এর ৩৪২/ ৩২৩/ ৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ৩৪ ধারায় অভিযুক্ত । ২/ মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গ্রেফতারকৃতরা হলো ১। জাহাঙ্গীর আলম (৫৪) ও ২। মামুন সরকার (৩৫)। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। ৩/ পলাশ থানা পুলিশ থানা এলাকায় বেশ কয়েকটি পৃথক অভিযান পরিচালনা করে ০৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।জাল নোট উদ্ধারঃ সজিব মিয়া (২৭) নামের এক যুবককে ৫,০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনার কে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ।

মাদক উদ্ধারঃ অন্য এক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ