• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

নরসিংদীতে কুপিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ মে, ২০২৪
নরসিংদীতে কুপিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা
নরসিংদীতে কুপিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা

আনলিমিটেড নিউজঃ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান মাহাবুবকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাইদ হাসান পাপ্পু (৩৮) নামে তার এক সহযোগী।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এই ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানায়, ভগিরথপুরে অবস্থিত তার ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনিসহ বেশ কয়েকজন। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর যখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এস সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। মরদেহ সদর হাসপাতালে নেয়ার পাশাপাশি আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ