• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

নতুন ব্যবসায় নামলেন সানি লিওন

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ অনেকটা লড়াই করেই বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন সানি লিওন। যদিও কাজের চেয়ে সমালোচনাই বেশি হয় এই অভিনেত্রীকে নিয়ে। অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেন তিনি।

জানা গেছে, রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন সানি। উত্তর প্রদেশের নয়ডাতে এই রেস্তোরাঁ চালু করেছেন তিনি। গত ২০ জানুয়ারি রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর নাম রেখেছেন ‘চিকা লোকা’।

স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁটির উদ্বোধন করেন সানি। তবে তিনি এই যাত্রা একা শুরু করেননি। সানির সঙ্গে তার ব্যবসায়ীক পার্টনার হিসেবে রয়েছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজা।

ইতোমধ্যে নতুন এই প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি। দুই তলা বিশিষ্ট ঝকঝকে এই রেস্তোরাঁর ডেকোরেশনে যে কারও চোখ আটকে যাবে। নিজের মনের মতো করে সাজিয়েছেন তার এই রেস্তোরাঁ। খাবার খাওয়ার পাশাপাশি রেস্তোরাঁর সাজসজ্জা দেখেও মুগ্ধ হয়ে যাবেন ভোজন রসিকরা।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, আমি মনে করি- শোবিজের মানুষদের শুধু চলচ্চিত্র ও টিভি শোয়ে আটকে থাকলে চলবে না। অবশ্যই নতুন কিছু করা উদ্যোগ নেওয়া উচিত আমাদের। যাতে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারি।

প্রসঙ্গত, ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান সানি। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ