• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম (৫৭) নামের এক বিএনপি নেতাকে দৃর্বত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, বেলা ১২টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আবুল কাশেম জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নিহতের ছোট ভাই খলিলুর রহমান জানান, বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কি কারণে হত্যা হয়েছে তার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ