• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

দীর্ঘদিন পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীর ঢল

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
দীর্ঘদিন পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীর ঢল
দীর্ঘদিন পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীর ঢল

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দীর্ঘ ১ যুগেরও বেশি সময় পর অর্থাৎ ১৪ বছর পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বর্তমানে পুরো ময়দান ভরে গেছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ৮টায় এ সম্মেলন শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রায় ১০ হাজার সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

এ ছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।

এ ছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ