• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

থানার ভেতরে হ্যান্ডকাপ হাতে ছবি আ.লীগ নেত্রীর

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র নেতা বাহার কন্যা সালমা আক্তার নূপুর আবারও সমালোচনার মুখে।

সম্প্রতি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভেতরে পুলিশের টেবিলে বসে হ্যান্ডকাপ হাতে ছবি তুলে নূপুর তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে তা ভাইরাল হয়েছে।

স্থানীয়রা বলছেন, সাধারণ নাগরিকরা থানায় প্রবেশ করতেও ভয় পান, অথচ নূপুর বাধা ছাড়াই পুলিশের টেবিলে বসে ছবি তুলেছেন, যা পুলিশি নিরপেক্ষতার ওপর প্রশ্ন তোলে। নূপুরকে এই কাজে সহযোগিতা করেছেন কথিত বৈষম্যবিরোধী নারী সমন্বয়ক জান্নাত।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে নূপুরের সঙ্গে আরেক নারীর বিষয় নিয়ে ঝামেলা হয়। অভিযোগ দিতে নূপুর থানায় আসে এবং সমন্বয়ক জান্নাতকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটায়।

নূপুর নিজে সাংবাদিকদের বলেন, “ছবিটি আমি মজা করে তুলেছি এবং ফেসবুকে মজা হিসেবে পোস্ট করেছি। পোস্ট ডিলেট করেছি এবং থানার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছি।”

থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনার সময় পুরো বিষয়টি জানতেন না। সেকেন্ড অফিসার কুতুবুদ্দিন বলেন, “এক অফিসার হ্যান্ডকাপটি টেবিলে রেখে ওয়াশ রুমে গিয়েছিলেন। নূপুর সেই সুযোগে ছবি তুলেছেন। যেহেতু সমন্বয়ক জান্নাত নূপুরকে সঙ্গে নিয়ে এসেছিলেন, আমরা কিছু বলিনি।”

এ ঘটনায় এখনও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় নাগরিকরা বলছেন, রাজনৈতিক পরিচয়ে থানার ভিতরে এমন কর্মকাণ্ড পুলিশি নিরপেক্ষতার প্রশ্ন তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ